ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়াসহ নানা বিষয় নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি পুরোনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পোস্টটি ফেসবুকে শেয়ার করলে তা আবার সামনে আসে; এরপরই তা ভাইরাল হয়।২০২০ সালের ১২ জুলাই আসিফ নজরুলের প্রকাশ করা সেই পোস্ট মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৫৪ মিনিটে হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক থেকে শেয়ার করেন। ক্যাপশনে শুধু লেখেন, ‘আচ্ছা’। যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এই রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত হাসনাত আবদুল্লাহর পোস্টটিতে এক লাখ ৮৪ হাজার রিয়েক্ট পড়েছে। যার মধ্যে হাস্যসূচক রিয়েক্ট এক লাখ ৫১ হাজার। পোস্টটি প্রায় আট হাজার শেয়ার হয়েছে এবং কমপক্ষে ২৬ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছে। অধিকাংশ ব্যবহারকারীরা কমেন্টে ‘হায় আল্লাহ!’ লিখে কমেন্ট করেছেন। কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘কি সুন্দর চিন্তা। এই সরলমনা লোকটা যদি আমাদের আইনমন্ত্রী হতেন, দেশটা বদলে যেতো!’ড. আসিফ নজরুল তার পুরোনো পোস্টে ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়ার ওপর কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম—বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরি ছাড়া কোনও সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।’আসিফ নজরুল আরও লিখেছেন, ‘জনগণের টাকায় কোনও কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সব সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী—তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।’এদিকে চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আগামীকাল বুধবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ নিয়ে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত।এর মধ্যে আজ হাসনাত আবদুল্লাহর পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টটি ভাইরাল হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ Read more

ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের
ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশি ভারত ও পকিস্তানের সম্প্রতি দেখা হয়েছিল এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক Read more

উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক

উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ Read more

হিন্দুত্ববাদী ও ইসলামের নামে কেউ রাজনীতি করুক সেটা আমরা চাই না: তুহিন
হিন্দুত্ববাদী ও ইসলামের নামে কেউ রাজনীতি করুক সেটা আমরা চাই না: তুহিন

“হিন্দুত্ববাদী রাজনীতি যেমন আমরা বিশ্বাস করি না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করুক সেটাও আমরা চাই না।” —এমন মন্তব্য Read more

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি
মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন