লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও করিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ৬ সদস্যের ডাকাতদল প্রবেশ করে। দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ডাকাতদল গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একপর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এর মধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীতে পড়ে যুবক নিখোঁজ
নদীতে পড়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশের সেতু পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে নদীতে পড়ে মঞ্জু নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল ) Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ
ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ

‎‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে ঘুষ গ্রহণের দায়ে ২০২৩ সালের Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন