সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল  বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে তারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে দলে যোগদান করেন। পরে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে এনসিপির যুগ্মসদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মুছা হাসেমী সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসময় মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা আজ এনসিপিতে যোগদান করেন৷ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আ’লীগকে পূনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে৷ এরই ফলাফল হিসেবে তারা কিন্তু এনসিপিতে যোগদান করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড
কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল জব্দ এবং দোকানীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই Read more

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে Read more

উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই Read more

মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন।সোমবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন