বিদেশে পড়াশোনা করতে যেতে অনেক সময় ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা শিক্ষার্থীদের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন, যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে শ্রমিকদের সংকট নিয়ে তিনি বলেন, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন এখানে মিডল ইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় করা হয়েছে এগুলো আবার রিবিল্ড করতে হবে। তাছাড়া ওখানে আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে।প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়। জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে।প্রতিমন্ত্রী জানান, ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, তাদেরকে পারসু করে বাংলাদেশে তাদের একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করা। এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে। কিছু দেশ এরইমধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে নিশ্চিত করে এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা

দেশের জনপ্রিয় পর্যটন স্পট ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। দ্বীপটির Read more

হামলার অভিযোগ অস্বীকার করে ভারতের ওপরই দায় দিলো রেজিস্ট্যান্স ফ্রন্ট
হামলার অভিযোগ অস্বীকার করে ভারতের ওপরই দায় দিলো রেজিস্ট্যান্স ফ্রন্ট

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার Read more

চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি
চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা নদীতে পড়ে যাওয়া দেড় বছরের শিশু খাদিজা আক্তারের কোনো সন্ধান মেলেনি।রবিবার (২ নভেম্বর) দুপুর Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৫৭৩ জন রোগী হাসপাতালে Read more

মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২
মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে শাপলা নামের একজনের মরদেহ Read more

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন