কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে শাপলা নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (০১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে।নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে।’কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেছে। বাকি দুজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি ময়মনসিংহ জেলার অন্তর্গত হলেও নিখোঁজ শিক্ষার্থীদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা Read more

পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার Read more

ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে Read more

দেশজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
দেশজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে প্রতি বছর Read more

পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি Read more

ইরান ‘সম্মান দেখিয়ে’ আরও ২০ জাহাজ তেল দিচ্ছে: ট্রাম্প
ইরান ‘সম্মান দেখিয়ে’ আরও ২০ জাহাজ তেল দিচ্ছে: ট্রাম্প

ইরান ‘সম্মান দেখিয়ে’ যুক্তরাষ্ট্রকে আরও ২০টি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন