ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা নদীতে পড়ে যাওয়া দেড় বছরের শিশু খাদিজা আক্তারের কোনো সন্ধান মেলেনি।রবিবার (২ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি বলে জানায়। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীর পাড়েই মৎস্যজীবী শাকিল সিকদারের বাড়ি। বিকেলে তার কন্যা খাদিজা পরিবারের অজান্তে নদীর পাড়ে চলে যায় এবং সেখানে ভাসানো একটি নৌকায় ওঠে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মুর্তজা জানান, “খবর পাওয়ার পর শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল বৃষ্টির মধ্যেও পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। রবিবার সকাল থেকে ফরিদপুরের ডুবুরি দল এনে দুপুর পর্যন্ত দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করেও শিশুটিকে পাওয়া যায়নি।”উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রায় ২০ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান মেলেনি। এখন ট্রলারযোগে পদ্মার বিভিন্ন জলসীমায় নজরদারি চলছে, যেন শিশুটির মরদেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করা যায়।”দুই দিন পেরিয়ে গেলেও ছোট্ট খাদিজার খোঁজ না মেলায় হাজীডাঙ্গী গ্রামে নেমেছে শোকের ছায়া। নদীপাড়ে এখনো জড়ো হয়ে আছেন স্থানীয়রা—অপেক্ষা করছেন শিশুটির কোনো খোঁজের আশায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) Read more

রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়: কারামুক্ত ফিলিস্তিনি বন্দি
আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়: কারামুক্ত ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি। এরপর গাজার খান ইউনুসের কয়েকজন ফিলিস্তিনির বয়ান সামনে এসেছে। আবদাল্লাহ আবু রাফে Read more

নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩ নম্বর সংকেত বহাল
নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩ নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা ৩ দিনের বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি Read more

এনসিপি নেতাদের সঙ্গে আবারও বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার
এনসিপি নেতাদের সঙ্গে আবারও বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ Read more

সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা সড়ক মেরামত
সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা সড়ক মেরামত

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গট্টি ইউনিয়ন জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন