আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিনে ধরে বিরোধ চলছিল। শেখ বংশের নেতৃত্বে রয়েছেন মাহবুবুর রহমান শেখ ও ইসরাইল শেখ এবং মোল্যা বংশের নেতৃত্বে আছেন খায়রুল মোল্যা। গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডার জেরে এই বিরোধ নতুন করে আবারও চাঙ্গা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় শটগানের গুলি বর্ষণের ঘটনা ঘটে।সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং শেখ বংশের আজানুর শেখসহ (১৮) উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, আহতদের মধ্যে ১৪ জন জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে ছররা গুলির অংশ পাওয়া গেছে।বর্তমানে প্রত্যেকেই আশঙ্কামুক্ত রয়েছেন।নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

পতিতাপল্লী আগুনে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পতিতাপল্লী আগুনে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাসায় পতিতা পল্লী খুলে বসেছিল এক মহিলা। এলাকাবাসী দীর্ঘদিন যাবত বলার পরও তা বন্ধ করেনি সে।তাই ক্ষুব্ধ  হয়ে Read more

যশোরের শার্শায় দলীয় কোন্দলে ৫ জনকে কুপিয়ে জখম
যশোরের শার্শায় দলীয় কোন্দলে ৫ জনকে কুপিয়ে জখম

যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ)) রাত ৮টার সময় Read more

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৯
নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৯

২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার Read more

হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন