যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ)) রাত ৮টার সময় উপজেলার জিরেনগাছা গ্রামে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষে চারটি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছে।আহতরা হলেন, জিরেনগাছা গ্রামের আসমাত উল্লাহর ছেলে মিলন হোসেন (৪৫), সোহরাওয়ার্দী বিশ্বাসের ছেলে দীন মোহাম্মদ (৫০) ও সোহেল (৪০), কাকা বিশ্বাসের ছেলে মিন্টু (৪৮) এবং তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২২)। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।আহতরা জানান, আমরা বিএনপি দল করি। গ্রামে দীর্ঘদিন ধরে দলীয় ভাবে গ্রুপিং চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার সময় জিরেনগাছা মোড়ে মমিন, ফারুক ও হাসেমসহ ২০/২৫জন ধারালো অস্ত্রসহ আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের ৫ জনকে কুপিয়ে জখম করেছে। স্বজনেরা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। থানায় এখনো কোন অভিযোগ কেউ করেনি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ সোমবার Read more

সুনামগঞ্জে আর্থিক বিরোধের জেরে পুরুষাঙ্গ কেটে নিলো প্রতিপক্ষ
সুনামগঞ্জে আর্থিক বিরোধের জেরে পুরুষাঙ্গ কেটে নিলো প্রতিপক্ষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সবুজ মিয়া নামে এক স'মিল মালিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে একই ইউনিয়নের কামলাবাজ Read more

জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই
জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই

ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুসলমানের উচিত এ দিনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া এবং জুমার নামাজকে যথাযোগ্য মর্যাদা Read more

হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করা Read more

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন
কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন