বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোকলেছুর রহমান বাচ্চু জানান, ২০১১ সালে মুলাদীর গৃহবধূ লিমাকে প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স করিয়ে বিয়ে করেন সোহরাব। বিয়ের দুই বছরের মাথায় দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১৩ সালে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোহরাবকে নারী নির্যাতনের ১১(ক) ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং লাশ গুমের ঘটনায় ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার সূত্রে জানা গেছে, নিহত লিমা ছিলেন সোহরাবের তৃতীয় স্ত্রী। এর আগেও দ্বিতীয় স্ত্রী মিলি বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করে নদীতে ফেলে দেন তিনি। সেই মামলাতেও তার মৃত্যুদণ্ডের রায় রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন Read more

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু
ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বসতঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে গিয়ে ঘরে Read more

জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল
জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল

২০২৫ এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে সিরাজুল ইসলাম নামে একজন ছাত্র Read more

ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ
ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে Read more

পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার
পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার

ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার Read more

সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের  সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত।আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টাযর দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন