মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতর এবং ইরানের জাতীয় উৎসব নওরোজের শুভেচ্ছা জানাতে গত ২২ মার্চ রোববার পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন শেহবাজ। সেই ফোনালাপেই ইরানের প্রেসিডেন্টকে এই পরামর্শ দেন তিনি।“প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ ছিলো উষ্ণ এবং আন্তরিক। ইরানের জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনসাধারণকে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বীর জনতার প্রতি সংহতি এবং যুদ্ধে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”— Prime Ministers Office (@PakPMO) March 23, 2026“ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ এবং উত্তেজনা নিরসন এবং মতপার্থক্য দূর করার জন্য সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নেওয়ার জোরদার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে পাকিস্তান তার গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”প্রসঙ্গত, ইরানের সঙ্গে সীমান্ত আছে পাকিস্তানের। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ভালো।ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ।সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ।সূত্র : জিও টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার
সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে Read more

টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী শেষ টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। আজ হাইভোল্টেজ এই লড়াইয়ের দিকে চোখ থাকবে সবার। এছাড়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ Read more

লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে 'তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার
জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার

ঝিনাইদহের শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শৈলকুপার ভান্ডারীপাড়া গ্রামের মন্দিরে উপজেলা জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন