ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আদায়ে ইনতাজ আলী অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। টাকা আদায়ে হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল ব্যানারে দেনাদারের নাম ও পাশে টাকার পরিমাণ লিখে সাঁটিয়ে দিয়েছেন। উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীরচর মোড় বাজারে ডিজিটাল ব্যানারটি সাঁটানো রয়েছে। ব্যানারে লেখা হয়েছে, ‘ইনতাজ আলী পাওনাদার-দিলু ব্যাপারী ৬ হাজার টাকা, হুমায়ুন ব্যাপারী ২ হাজার ৬০০, সুজন ব্যাপারী ৭৫০, নজরুল ব্যাপারী ২ হাজার ৪০০, বারেক গাছের ব্যাপারী ১৩ হাজার ও রতন গাছ কাটে ২০০ টাকা।’ ৫ বছর ধরে বেশ কিছু লোকের কাছে তার প্রায় ২৫ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা পেতে লোকের বাড়িতে গিয়ে অনুনয়-বিনয় করেও টাকা আদায় করতে পারেননি ইনতাজ আলী। সেইজন্য তিনি পাওনা টাকা আদায়ে অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। এ ধরনের অভিনব পদ্ধতি অবলম্বন করায় সাধারণ লোকজন এটাকে এক ধরনের প্রতিবাদ মনে করলেও আবার কেউ কেউ বিষয়টি নিয়ে শত্রুতার আশঙ্কাও করছেন। ইনতাজ আলী উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীরচর এলাকার মৃত জুম্মন খানের ছেলে। গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন ষাটোর্ধ্ব ইনতাজ আলী ব্যাপারী। এখন বয়সের ভারে আর আগের মতো কাজ করতে পারছেন না। ৫ বছর ধরে বেশ কিছু লোকের কাছে তার প্রায় ২৫ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা পেতে লোকের বাড়িতে গিয়ে অনুনয়-বিনয় করেও টাকা আদায় করতে পারেননি ইনতাজ আলী। এমনকি থানায় অভিযোগ করেও টাকা আদায় করতে পারেননি। এ অবস্থায় হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল ব্যানারে দেনাদারের নাম ও পাশে টাকার পরিমাণ লিখে সাঁটিয়ে দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ইনতাজ আলীর কোনো জমিজমা নেই। পেশায় কাঠুরে হয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকার ৬ জনের কাছে গাছ কাটা বাবদ বিভিন্ন সময়ে বকেয়া রয়েছে কমপক্ষে ২৫ হাজার টাকা। এই টাকা উদ্ধারে তিনি গত প্রায় ৫ বছর ধরে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এর মধ্যে থানায় গিয়ে লিখিত অভিযোগ করলেও কোনো কাজে আসেনি। পরে বাধ্য হয়ে তিনি একটি ডিজিটাল ব্যানারে ৬ জনের নাম লিখেছেন, নামের পাশে টাকার পরিমাণ লিখে বেশ কয়েকটি স্থানে টাঙিয়ে দিয়েছেন। আর ব্যানারের নিচে লেখা রয়েছে ‘থানা থেকে অর্ডার, এই বিষয়টা এলাকাবাসীকে জানানোর জন্য। যদি এই টাকা না দেন তাহলে থানায় মামলা হবে।’ এ বিষয়ে জানতে চাইলে তিনি কান্না করে বলেন, ‘আমি অহন (এখন) মরণের পথো। বাবা ভাই ডাইক্যা, পাও ধইর‌্যাও টেহা (টাকা) পাই না। এর লাইগ্যা হেরারে (দেনাদার) শরম দিতে ও মাইনসেরে জানানোর লাইগ্যা এই কাম করছি। অহন টেহা না দিলে মাইক লইয়া বাইর অইয়াম।’ এলাকার স্থানীয় লোকজন জানান, ইনতাজ আলী অত্যন্ত সহজ-সরল মানুষ। সৎভাবে জীবনযাপন করেন। এরপরও তার পাওনা টাকা দিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এর একটা বিচার হওয়া দরকার। এ ব্যাপারে দেনাদার বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য জানতে চাইলে বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহবুব জানান, পাওনা টাকা না দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। তবে এভাবে প্রচার না করাই ভালো। বিষয়টি দেখা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতে লটারিতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি
আমিরাতে লটারিতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। এই ২৫০ সোনার দাম Read more

ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের
ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উত্তাপ ছড়াল ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, Read more

ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল
ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে Read more

ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

সাদ্দামের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের
সাদ্দামের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুমকি দিয়ে বলেছেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন, তাহলে তার পরিণতিও হতে পারে Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন