কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে জঙ্গি হামলার নয় বছর হয়েছে। সেদিনের ঘটনায় করা মামলায় বিচার প্রক্রিয়ায় ধীরগতির কথা বলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।২০১৬ সালের (০৭ জুলাই) ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ শুরুর আগ মুহূর্তে মাঠের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে উঠে ঈদগা মাঠের চারপাশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, একজন গৃহবধূ ও দুই জঙ্গি নিহত হন।হামলায় জহিরুল ইসলাম ও আনছারুল হক নামে পুলিশের দুই সদস্য নিহত ও আট সদস্য আহত হন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হন আবির রহমান নামে এক হামলাকারী। ঘটনাস্থলের পাশেই নিজ বাড়িতে রান্নার কাজে ব্যস্ত গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। শফিউল ইসলাম নামে আরেক হামলাকারী গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে আটক হন। পরদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জে আনার পথে নান্দাইলের বড়াইগ্রামে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন শফিউল ইসলাম।হামলার ঘটনায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি মো. সামসুদ্দিন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। আসামিদের মধ্যে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মারা যান। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর পাঁচ জীবিত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।বর্তমানে বিচারাধীন পাঁচ আসামি হলেন- কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, কুষ্টিয়ার সোহেল মাহফুজ, চাঁপাইনবাবগঞ্জের ‘বড় মিজান’ ও গাইবান্ধার আনোয়ার হোসেন। এর মধ্যে তিনজনকে গেল বছরের ৫ অগাস্টের পর জামিন দিয়েছে আদালত। এত বছর পরও শোক কাটেনি ঘটনার শিকার হওয়া মানুষগুলোর পরিবারে। ভয়াবহ এ হামলা মামলার বিচার কার্যক্রমে ধীরগতি চলছে বলে অভিযোগ স্বজনদের।নিহত গৃহবধূ ঝর্ণা রাণীর ছেলে বাসুদেব ভৌমিক বলেন, ‘প্রতিবছর এই দিনে মায়ের কথা খুব মনে পড়ে। এখনো আমার ছোট ভাই ভয়ে রাতে আতকে ওঠে। বাবার ইচ্ছা ছিল মৃত্যুর আগে বিচার দেখে যাওয়া। কিন্তু বিচার কাজে ধীরগতি দেখা দেওয়ায় তা বুঝি আর সম্ভব হল না। দ্রুত বিচার শেষ হোক, এটাই আমাদের একমাত্র দাবি।’মামলায় ১০১ সাক্ষীর মধ্যে ৭৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জালাল উদ্দিন বলেন, ‘এখন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়ার প্রস্তুতি চলছে। আগামী ১৮ অগাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।’আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট উপাদান দাবি করে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তির জন্য মামলাটি পরিচালনা করছি। তবে সাক্ষিদের সময়মত আদালতে হাজির করা না যাওয়ায় বিচারকাজ দীর্ঘায়িত হচ্ছে।’কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার বলেন, ‘দিবসটি উপলক্ষে সোমবার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সমবেদনা ও সম্মাননা জানানো হয়েছে। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

বিশ্ব অটিজম দিবস আজ
বিশ্ব অটিজম দিবস আজ

অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা Read more

পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের Read more

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় Read more

উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন
উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন

সাড়াশি অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও দখলে যেতে বসেছিল কক্সবাজার সমুদ্রসৈকতর বালিয়াড়ি। তবে নতুন করে গড়ে ওঠা সেই অবৈধ Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার

রাজধানীর আদাবরে যৌথ অভিযান চালিয়ে ‘কাবজি কাটা আনোয়ার’ গ্রুপের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে অভিযানে হাতবোমাসহ বিপুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন