ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো তো দূরের কথা, দুজনেই প্রাণ হারায়।রবিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, ওই গ্রামের মো. সাদ্দাম মিয়ার ছেলে শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার একপর্যায়ে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ভাইকে ডুবতে দেখে বড় বোন শিফা আতঙ্কিত হয়ে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু কেউই সাঁতার জানে না, দুজনেই পানির গভীরে তলিয়ে যায়।পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।দুই শিশুর এমন করুণ মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো নোয়াগাঁও গ্রাম।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি
বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি

বৈশাখের ছুটিতে সোমবার (১৪ এপ্রিল) সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে Read more

পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনে বিএনপির কর্মীকে জরিমানা
লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনে বিএনপির কর্মীকে জরিমানা

লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বিএনপির এক কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে বিএনপি মনোনীত Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মণি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন