যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে বলেছেন, অন্যথায় ইরানকে এ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তবে তার এ হুমকিকে পাত্তা দেয়নি ইরান। পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরান; হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্রগুলোও উড়িয়ে দেওয়া হবে বলে ইরানের সেনাবাহিনী হুঙ্কার দিয়েছে।ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘বিধ্বস্ত’ করার ট্রাম্পের হুমকির জবাবে উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোর ওপর পালটা হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী।ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, পূর্ববর্তী সতর্কবার্তা অনুযায়ী, যদি শত্রুপক্ষ ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামো লঙ্ঘন করে, তবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের (রেজিম) মালিকানাধীন সমস্ত জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং পানি শোধন (ডেসালিনেশন) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।শনিবার (২১ মার্চ) রাতে ট্রাম্প ইরানকে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর এ বিবৃতি এল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬
পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ভাগিনার হাতে মামা খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে Read more

ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া

রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, কয়েকটি দেশ সরাসরি ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন Read more

দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক?
দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক?

প্রস্রাব কি ঘন ঘন হয়? না কি খুব কম হয়? দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক, সেই মাপকাঠিটা জানেন কি? Read more

আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল
আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে Read more

বাঁশখালীতে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
বাঁশখালীতে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ি থেকে ধরতে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে ছিনিয়ে নিয়েছে জনতা।সোমবার (০৫ জানুয়ারি) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন