রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আনুমানিক ভোর রাত ৫ টা পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করেন উদ্ধার কর্মীরা।সকাল ৯ টার দিকে উদ্ধার করা হয় উজ্জ্বল খান (৩০) নামের এক ব্যাক্তিকে। তিনি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মজনু খানের ছেলে। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয় আশরাফুল (৩৫) নামে আরও এক যুবকের মরদেহ। তিনি কালুখালি উপজেলার বেলগাছি গ্রামের মোঃ আফসারের ছেলে।পরবর্তীতে সকাল সাড়ে ১১ টার দিকে উদ্ধার করা হয় মো. জাহাঙ্গীর (৫৫) নামে আরও একজনের মরদেহ। তিনি কালুখালি উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে।এদিকে, পদ্মাপাড়ে প্রিয়জনের লাশের অপেক্ষায় স্বজনদের ভিড় বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে।রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছেন। সাথে স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ‘উদ্ধার হওয়া ২৬টি মরদেহের মধ্যে ২৩টি মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনটি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। Read more

আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক
আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

সংস্কার নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক কথা রটানো হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা Read more

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় দ্রুতই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন