হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ভাগিনার হাতে মামা খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশকে নিয়ে বাধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষে ছেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান।স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে’
‘নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নয়ছয় না করে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করতে হবে।শনিবার (২১ Read more

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের Read more

মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের ঘিওরে ফ্লাইওভার ব্রিজে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম শেখ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।রবিবার (৮ Read more

সরিষাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পারারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শুভ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘আই-ক্যাড’ পরিচয়পত্র চালু
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘আই-ক্যাড’ পরিচয়পত্র চালু

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির Read more

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০দিন পর থানায় মামলা
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০দিন পর থানায় মামলা

জয়পুরহাটে রিক্স চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবিবার (২৯ এপিল) দুপুরে জয়পুরহাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন