চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ি থেকে ধরতে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে ছিনিয়ে নিয়েছে জনতা।সোমবার (০৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান চৌধুরীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল হক চৌধুরী নাশকতা মামলার আসামি। বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছিরসহ সঙ্গী পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করতে যায়। গ্রেপ্তার চেষ্টা করার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার বাঁধার মুখে জিয়াউল হক চৌধুরী পালিয়ে যান। খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান।তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, জিয়াউল হকের ছোট ভাই আরিফুর রহমান চৌধুরী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। আরিফ বর্তমানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। মূলত আরিফের ফোনে পুলিশ জিয়াউলকে ছেড়ে দিতে বাধ্য হয়।এ বিষয়ে জানতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীনকে ফোন করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন, পরে বিস্তারিত জানাবেন বলে ফোন সংযোগ কেটে দেন।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মো. সাইফুল্লাহ বলেন, “জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। তাকে আটকের পর ছিনিয়ে নেয়া হয়েছে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছেন, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত
চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জানিয়া পাহাড় এলাকায় টমটমের ধাক্কায় আতিকুর রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

নরসিংদী কলেজের বিতর্কিত শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ওএসডি
নরসিংদী কলেজের বিতর্কিত শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ওএসডি

ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারনে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সেই আলোচিত সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন কে ওএসডি করে সাতক্ষীরা সরকারি Read more

আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩টার দিকে উপজেলার Read more

সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল Read more

নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন