ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের মিত্র বাহিনী।শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও ওমানে সংঘটিত হামলাগুলো ইরানের সশস্ত্র বাহিনীর কোনো কর্মকাণ্ড নয়। বরং এগুলো “শত্রুদের সাজানো ঘটনা (ফলস ফ্ল্যাগ)” বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এসব ঘটনার উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।খামেনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের “সাজানো হামলা” অন্য দেশেও ঘটতে পারে।এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান-এর মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। দুই দেশকে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে খামেনি বলেন, প্রতিবেশী হিসেবে ইরান তাদের সহায়তা করতে প্রস্তুত।তিনি উল্লেখ করেন, এই দুই “ভ্রাতৃপ্রতিম দেশ” যেন একে অপরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে—এটাই তাদের আহ্বান।সূত্র: আল-জাজিরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে Read more

গোলাপগঞ্জ নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু
গোলাপগঞ্জ নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু Read more

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ থাকায় Read more

কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ
কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে Read more

চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের বেশি নিহত
চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের বেশি নিহত

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় একটি বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে  এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। Read more

ভেদরগঞ্জে ইউএনও’র জনমুখী উদ্যোগ: লিখিত অভিযোগেই মিলছে সমাধান
ভেদরগঞ্জে ইউএনও’র জনমুখী উদ্যোগ: লিখিত অভিযোগেই মিলছে সমাধান

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা কার্যালয়ের চত্বরে প্রতিদিন ভোরের আলোয় আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন, কেউ পারিবারিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন