পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ থাকায় বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে বলে জানা গেছে।শনিবার (১৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। এক দিন আগের তুলনায় শুক্রবার ১০ হাজার ৬৪৩টি বেশি যানবাহন পার হয়েছে। সেতু দিয়ে প্রতি মিনিটে ৩৪টি যানবাহন পারাপার হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত

রাতের আঁধারেও যেন দিনের আলো। সন্ধ্যা নামলেই যশোরের শার্শা উপজেলার এক মাঠজুড়ে জ্বলে ওঠে শত শত এলইডি বাতি। কৃত্রিম আলোর Read more

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো Read more

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম Read more

দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু
দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২০২৬ সালের Read more

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সতর্ক করে বলেছেন, ‘মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন