চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুনব্রীজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নদীর নতুনব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত শাহরিয়ার ফাহাদ (২১) সাতকানিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে ফাহাদ পরিবারের বড় ছেলে।তিনি নগরীর টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানান তাঁর আপন ভাই।নিহতের ছোট ভাই শাহরিয়ার আহাদ বলেন, প্রায় এক সপ্তাহ আগে দোকান মালিকের সঙ্গে ফাহাদের বিরোধ হয়। মালিকের পক্ষ থেকে তার বিরুদ্ধে কাপড় চুরির অভিযোগ তোলা হয়েছিল। এরপর ৪-৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে নদীতে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং ভাসতে ভাসতে মরদেহটি ড্রেজারের সঙ্গে আটকে যায়।পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স
টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তোলা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাত Read more

মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি
জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী Read more

চট্টগ্রামে বিয়ের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চট্টগ্রামে বিয়ের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই থেমে গেল একটি তরুণ জীবনের পথচলা। কাবিনের দিন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে Read more

ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন