চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নদীর নতুন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম শাহরিয়ার ফাহাদ (২১)। তিনি সাতকানিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার বড় ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহাদ সবার বড় ছিলেন। তিনি নগরীর টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।নিহতের ছোট ভাই শাহরিয়ার আহাদ জানান, প্রায় এক সপ্তাহ আগে দোকান মালিকের সঙ্গে ফাহাদের বিরোধ তৈরি হয়েছিল। মালিকপক্ষ তাঁর বিরুদ্ধে কাপড় চুরির অভিযোগ তুলেছিল। এরপর গত ৪-৫ দিন ধরে ফাহাদ নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে নদীতে তাঁর মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে।”পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ফাহাদের মৃত্যু হয়েছে এবং মরদেহটি ভাসতে ভাসতে ড্রেজারের সঙ্গে আটকে যায়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে
আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে

সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করায় নির্বাচনের সময় তাদের বিচারিক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনকালীন বিচারক ক্ষমতা Read more

রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন।বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এভার কেয়ার Read more

দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় Read more

ইন্দোনেশিয়ায় মাদরাসার ভবন ধসে নিহত ৩ শিক্ষার্থী, নিখোঁজ ৩৮
ইন্দোনেশিয়ায় মাদরাসার ভবন ধসে নিহত ৩ শিক্ষার্থী, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল (মাদরাসা) ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৮ শিক্ষার্থী।  আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন