ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে তারা নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ তথ্য জানান। জয়শঙ্কর তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনার প্রতিপাদ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া।’আর এম রিয়াজ হামিদুল্লাহ তাঁর পোস্টে লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’এর আগে গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। তবে এস জয়শঙ্করের সঙ্গে এটিই তাঁর প্রথম সাক্ষাৎ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

ময়মনসিংহের  ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। Read more

ঈদের আগেই ৯৬৩ বন্দি পেলেন আমিরাতের প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা
ঈদের আগেই ৯৬৩ বন্দি পেলেন আমিরাতের প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা

ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৯৬৩ বন্দিকে মুক্তি Read more

চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী যেন সত্যিকারের বাংলার গ্রাম
চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী যেন সত্যিকারের বাংলার গ্রাম

চণ্ডীদাস আর রজকিনীর অমর প্রেমকাহিনীর কথা আমরা অনেকেই জানি। প্রেমিক-প্রেমিকার পবিত্র মনের ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা এরা Read more

১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

জবি রেজিস্টারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা
জবি রেজিস্টারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোঃ গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিক্ষোভ Read more

ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন