ময়মনসিংহের  ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষকরা তাদের জমির ধান কাটতে হিমশিম খাচ্ছে। স্থানীয়ভাবে পর্যাপ্ত শ্রমিক না থাকায় বিভিন্ন উপজেলা থেকে কাজের সন্ধানে আসছে শ্রমিক। এমনই এক শ্রমিক বেচা-কেনার হাট বসেছে ত্রিশাল সাবরেজিস্টার অফিস সংলগ্ন রাস্তায়। শ্রমিকরা এখানে নিজেদের শ্রম বিক্রির উদ্দেশ্যে জড়ো হয়ে থাকেন। কৃষকরা নির্দিষ্ট দাম দিয়ে কিনে নেন তাদেরকে। মূলত সকাল এবং সন্ধ্যায় এই হাটে শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করার জন্য অপেক্ষা করে। শ্রমিকের হাটে কথা হয় নেত্রকোনা জেলার মদনের রবিউল মিয়ার সাথে। তিনি জানান, আমাদের এলাকায় কাজ নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। অভাবের সংসারের হাল ধরতে এখানে এসেছি। প্রতি বছর ত্রিশালসহ আশপাশের বিভিন্ন এলাকায় আমরা কাজ করি। এক মাস কাজ করলে ১৪-১৫ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরতে পারি।জামালপুর থেকে আসা রতন মিয়া বলেন, এ উপজেলায় মানুষগুলো অনেক ভালো। তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেন। কাজ শেষে পারিশ্রমিক দিয়ে দেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এখানে শত শত শ্রমিক জড়ো হন। নির্দিষ্ট দামে বিক্রি হন তারা। কাজ পেলে তাদের মুখে হাসি ফুটে ,না পেলে মলিন মুখে অপেক্ষা করতে হয় পরবর্তী দিনের জন্য।স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেছেন, এখনও পুরোদমে বোরো ফসলের ধান মাড়াই শুরু হয়নি। সপ্তাহ খানেক পরে এই হাটে আরো বেশি শ্রমিক আসবে। কেউ বিক্রি হন একদিন, কেউ পাচঁ দিন, কেউ সাত দিন, কেউ আবার দশ দিনের জন্য বিক্রি হন।স্থানীয় শুটকি ব্যবসায়ী চানু মন্ডল বলেন, কৃষি শ্রমিকরা এই হাটে অনেক বছর ধরে আসে। অনেকের বাড়ি জামালপুর, শেরপুর, হালুয়াঘাট, নেত্রকোনা, মদন, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা উপজেলায়। তারা কৃষকদের জমিতে কাজ শেষ করে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, অফিসের বারান্দায় বা পরিত্যক্ত বিল্ডিংয়ে রাত্রিযাপন করেন। ধান কাটার মৌসুম শেষ হলে তারা চলে যান তাদের এলাকায়। আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর দেড়টায় Read more

বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবনে খামার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া
বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবনে খামার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া

বাংলাদেশের খামার ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার Read more

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার
দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান Read more

ওসমান হাদির বাড়িতে চুরি
ওসমান হাদির বাড়িতে চুরি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ Read more

হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু
হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু

যশোরে হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে আবদার হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন