নিজেদের পররাষ্ট্রনীতির ওপর আমেরিকা নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি।ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে ওই মন্তব্য করেন তিনি।ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি সতর্ক করে দিয়ে বলেন, দেশটিকে এই ‘‘অবাঞ্ছিত জট’’ থেকে মুক্ত করতে ওয়াশিংটনের মিত্রদের সহায়তা করা উচিত। তিনি বলেন, গত ৯ মাসের মধ্যে অন্তত দু’বার যুক্তরাষ্ট্র ও ইরান প্রকৃত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছিল।তিনি বলেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক হলেও বিস্ময়কর নয়, গত ২৮ ফেব্রুয়ারি সবচেয়ে কার্যকর আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পরই ইসরায়েল ও আমেরিকা আবারও অবৈধ সামরিক হামলা চালিয়ে সেই শান্তি স্থাপনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছে।’’প্রতিবেশী দেশগুলোতে থাকা আমেরিকান সব লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলাকে তিনি ‘‘অনিবার্য, গভীর অনুশোচনামূলক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ফলাফল’’ হিসেবে অভিহিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি বলেন, ইরান যখন ‘ইসলামিক রিপাবলিক’ বা ইসলামি প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো যুদ্ধের মুখোমুখি, তখন ইরানি নেতৃত্বের কাছে সম্ভবত এটিই একমাত্র যৌক্তিক পথ খোলা ছিল।তিনি আরও বলেন, আমেরিকান প্রশাসনের সবচেয়ে বড় ভুল হিসাব ছিল এই যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলা। এটি আমেরিকার যুদ্ধ নয় এবং এমন কোনও সম্ভাবনাও নেই যেখানে ইসরায়েল ও আমেরিকা—উভয়ই এই যুদ্ধ থেকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড
দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড

শনিবার যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এরও বেশি সমাবেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ‘নো কিংস’ আন্দোলনের এটি তৃতীয় বড় Read more

বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর
বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর

এখন বর্ষাকাল। বিরামহীন বৃষ্টির কারণে বাউফল উপজেলার খাল, বিল, ডোবা, নালা পানিতে টুইটুম্বুর। এ সকল ডোবা নালায় প্রকৃতিকভাবে বেড়ে ওঠে Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার Read more

বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা
বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পের সহযোগিতায় বরিশালে নাগরিকতা বিষয় নিয়ে স্থানীয় মিডিয়া অ্যাসোসিয়েশনের সাথে জোট মতবিনিময় সভা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন