ভোলার বোরহানউদ্দিনে সিএনজি – পিকআপ মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৪১) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ভোলা–চরফ্যাশন মহাসড়কের লেবুকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ও ৪ সন্তানের জনক ছিলেন। এছাড়াও বাকী আহতদের তাৎক্ষনিক পরিচয় শনাক্ত করা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশন থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে তাদের সিএনজিটি ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৬ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। এদিকে ঈদের একদিন আগে এমন দুর্ঘটনায় নিহতের পরিবারের চলছে শোকের মাতম। তাদের আহাজারিতে ভাড়ী হয়ে ওঠেছে আশপাশের পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার  নিহতের মূর্ছা যাচ্ছেন নিহতের মা।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়াও পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ ও আমিরাতের Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত
ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত

ভয়াবহ ভূমিকম্পের পর এবার রাশিয়ায় আঘাত হেনেছে সুনামি। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ Read more

মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন
মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখা।বৃহস্পতিবার (২২) সকালে Read more

অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল
অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে অ্যানফিল্ডে অনুষ্ঠিত Read more

‘দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’
‘দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই-এক দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন