এখন বর্ষাকাল। বিরামহীন বৃষ্টির কারণে বাউফল উপজেলার খাল, বিল, ডোবা, নালা পানিতে টুইটুম্বুর। এ সকল ডোবা নালায় প্রকৃতিকভাবে বেড়ে ওঠে হরেক প্রজাতির দেশিও মাছ। এ সকল মাছ শিকার করেন গ্রামের দরিদ্র ও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। মাছ শিকার করতে ব্যবহার করেন বাঁশের তৈরি বিশেষ এক ধরনের ফাঁদ। এই ফাঁদের নাম চাই।  উপজেলার কালাইয়া বন্দরের ধানহাটা সংলগ্ন চাইয়ের হাটে গিয়ে দেখা যায়, বরিশালের স্বরুপ কাঠি ও পিরোজপুরের নাজিরপুর থেকে ট্রলার যোগে কয়েকজন বিক্রেতা বসিয়েছেন চাইয়ের হাট। সারি সারি চাই সাজিয়ে বিক্রি করছেন স্থানীয়দের কাছে।  স্বরুপকাঠীর চাই বিক্রেতা মো. রুহুল আকন বলেন, কালাইয়া বাজারে তারা প্রায় ১৮ বছর ধরে এই চাই বিক্রি করতে আসছেন। প্রতিটি চাই বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকা। বর্ষা মৌসুমকে ঘিরেই তাদের এই ব্যবসা।  নাজিরপুরের বিক্রেতা সুখরঞ্জন ঘড়ামি বলেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে বাঁশ কিনে নিয়ে বাড়িতে বসে শ্রমিক দিয়ে চাই তৈরি করেন। বর্তমানে বাঁশের দাম অনেক বেশি হওয়ায় লাভের পরিমাণ সীমিত। সুখরঞ্জন বলেন, একটি মাঝারি সাইজের বাঁশ ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা। একটি বাঁশ দিয়ে ৩০টির মতো চাই তৈরি করা যায়। প্রতিটি চাইয়ের মজুরি দেওয়া হয় ১০০ টাকা করে। তারপরে পরিবহন খরচ।  চাই ক্রেতা উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের আলতাফ আকন বলেন, তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। সম্প্রতি বিরামহীন বৃষ্টিতে বাড়ির চারপাশে কোলা বিল পানিতে ডুবে গেছে। তিনি ২৮০ টাকা দরে ১০টি চাই কিনেছেন। চাইগুলোর ভিতরে মাছের কিছু খাবার রেখে বিকালে জমির আইল ঘেঁসে বিভিন্ন স্থানে এবং ছোট ছোট নালায় পেতে রেখে সকালে উঠিয়ে ফেলি। ১০টি চাইতে যে পরিমাণ মাছ ধরা পড়ে তা নিজেরা কিছু রেখে বাজারে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি করা যায়।  চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের গৃহবধু রাহিমা বেগম ২০টি চাই কিনেছেন। রাহিমা বলেন, এই চাইতে দেশিও প্রজাতির সুস্বাদু ট্যাংরা, পুটি, খইলাশা, পাবদা, ভেদি, এই বর্ষা মৌসুমে চাইয়ের মাছ বিক্রি করে তিনি ৪০ থেকে ৪৫ হাজার টাকা পান। যা দিয়ে তিনি তার দিনমজুর স্বামীর আয়ের সাথে যোগ করে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।  যদিও মাছ শিকারের এ ধরনের চাইয়ের বিরোধিতা করে পরিবেশ বিষয়ক সংগঠন ‘সেইভ দি বার্ড এ্যান্ড বি’ এর পরিচালক এম এ বাশার বলেন, এটাকে আমি চাই বলি না। বলি মাছ ধরার ফাঁদ। এই ফাঁদটি কোনভাবেই পরিবেশবান্ধব নয়। ফাঁদটি এমনভাবে তৈরি, মাছের পোনাসহ রেনু পর্যন্ত আটকে থাকে। দেশিও প্রজাতির হরেক প্রকারের মাছ হারিয়ে যাওয়ার পিছনে এই ফাঁদটির ভূমিকা রয়েছে। তিনি চাই নামের এই ফাঁদটি নিষিদ্ধের দাবি জানান।  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, এই ধরনের চাইয়ের বিষয়ে আমাদের কোন নির্দেশনা নেই। তবে চাইগুলো বন্ধের বিষয়ে উপরস্থ কর্মকর্তাদের অবহিত করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আকাশ সরকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০১৪-১৫ সেশনের (১০ম ব্যাচ) Read more

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি
নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে  অভাবনীয় Read more

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে Read more

কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল

গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক জুড়ে সম্প্রসারিত সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের প্রায় দুই হাজার খুঁটি, যা নগরবাসীর Read more

আমির হামজাকে লিগ্যাল নোটিশ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন