ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। যেখানে ৩৫ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করবেন। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল সাতটায় শুরু হবে। এ ছাড়া আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের আটটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সব স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সমন্বিত ও সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, নিরাপত্তার শঙ্কা নেই, তারপরেও আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করছে। যদি কিছু হয় আমাদেরকে জানাবে। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবেশ গেটে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি সড়কের প্রবেশ মুখ মৎস্যভবন, প্রেস ক্লাব এবং শিক্ষাভবনে ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানেও আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান

বিশ্বজুড়ে অসুস্থ বা মৃত্যুপথযাত্রী শিশুদের অভিভাবকদের অনলাইন প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে শোষণ করা হচ্ছে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা গেছে। Read more

ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে তাড়াতে পারবেন না বাবা-মা
ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে তাড়াতে পারবেন না বাবা-মা

বাবা-মা নিজেদের ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে ওই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের Read more

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর সম্প্রতি আমরা আরেকটি অভ্যুত্থান দেখতে পেলাম নেপালে। নেপালের জেন-জিদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেশটির Read more

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য Read more

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ
সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ

সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন