সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ নাশতা করলেও সেটি স্বাস্থ্যসম্মত হয় না। পুষ্টিবিদরা বলছেন, দিনের শুরুটা পুষ্টিকর খাবার দিয়ে হলে শরীর যেমন ভালো থাকে, তেমনি মানসিক সতেজতাও বাড়ে। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে সকালে কী খাওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে, কিছু সহজলভ্য খাবার প্রতিদিন সকালের নাশতায় রাখলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি।গ্রিন টিসকালে গ্রিন টি খেলে কফির মতোই কাজ করবে। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি , বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। গ্রিন টির উপকারিতা অনেক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে ও মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। কফিকফিতে থাকা  ক্যাফেইন আপনাকে সতেজ রাখবে এবং মনোযোগ বাড়াবে। এছাড়াও এতে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরিও রইয়েছে। তবে চিনি অবশ্যই বাদ দিতে হবে। গবেষণা থেকে জানা যায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ৪০০ মিলিগ্রাম কফি খেতে পারেন। তবে  গর্ভাবস্থায় প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফিন না খাওয়াই ভালো।ডিমসকালের নাশতায় ডিম অন্যতম সেরা খাবার। এতে প্রোটিন, ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকে। ডিমের যেকোনো পদ সহজেই তৈরি করা যায় এবং এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি জোগায়।চিয়া সিডচিয়া সিডকে বলা হয় সুপার ফুড। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়ামসহ নানা অ্যান্টিঅক্সিডেন্ট। হাড় মজবুত রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি কার্যকর।ফলকলা, আপেল, কমলা, আঙুরসহ মৌসুমি ফল সকালের জন্য দারুণ। ফলে থাকে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম ও আঁশ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমশক্তি উন্নত করে।ওটসওটস সমৃদ্ধ ফাইবার, প্রোটিন, আয়রন, ফলেট ও ভিটামিন বি গ্রুপে। এটি দীর্ঘসময় পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। চাইলে ওটসে ফল মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরও বেড়ে যায়।বেরি জাতীয় ফলস্ট্রবেরি, ব্লুবেরি বা অন্যান্য বেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং হজমে সহায়ক।বাদামসকালের নাশতায় বাদাম রাখার অভ্যাস শরীরের জন্য খুবই উপকারী। চিনাবাদাম, আখরোট, কাজু বা পেস্তা—যেকোনো বাদামই হৃদযন্ত্রের জন্য উপকারী। বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, উচ্চমাত্রার প্রোটিন, আঁশ, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট।  এগুলো প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও শক্তির ভালো উৎস। এগুলো হৃদযন্ত্রকে সুরক্ষা দেইয়ার পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। নিয়মিত বাদাম খাওয়ার ফলে স্মৃতিশক্তি বাড়ে, হাড় মজবুত হয় এবং দীর্ঘসময় পেট ভরা থাকে, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।বিশেষজ্ঞরা বলছেন, সকালের নাশতা বাদ দিলে দিনের কাজের দক্ষতা কমে যায়। নিয়মিত নাশতায় এসব খাবার রাখলে শরীর ও মন দুটোই থাকবে প্রাণবন্ত। দিনের শুরুটা কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে সকালের নাশতার ওপর। স্বাস্থ্যকর নাশতা যেমন শরীরকে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়, তেমনি মনকেও রাখে সতেজ। কিন্তু অনেকেই হয় নাশতা বাদ দেন, নয়তো যা খান তা শরীরের জন্য উপকারী নয়। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খাবারের তালিকায় কিছু নির্দিষ্ট খাবার রাখলে শুধু এনার্জি নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো থাকবে।সূত্র: হেলথলাইন এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীসহ স্বাস্থ্যের সেই ড্রাইভার মালেকের কারাদণ্ড
স্ত্রীসহ স্বাস্থ্যের সেই ড্রাইভার মালেকের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত সাবেক ড্রাইভার আব্দুল মালেককে ৫ বছর এবং Read more

কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক
ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর Read more

সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী ড, তাসনিম জারা, সামান্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন