সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী।রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, “শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি ‘জিহাদিবাদী গোষ্ঠী’গুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এই বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কাটজ বলেছেন, “আমরা কেবল ঈশ্বর ও আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)-এর ওপর ভরসা করি, যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে।”সিরিয়ার ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন প্রশাসন গঠিত হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে কাতজ বলেন, “আমি হাফেজ আল-আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল-আসাদকেও না। এখন শারাকে তো আরও নয়। তিনি জিহাদিগোষ্ঠীগুলোর ওপর নির্ভর করে সিরিয়ার সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। ভবিষ্যতে তিনি একই গোষ্ঠীকে গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের মধ্যেই শনিবার সিরিয়ার প্রেসিডেন্সি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এর আগে ১৩ জুলাই থেকে ওই অঞ্চলে বেদুইন আরব গোষ্ঠী এবং সশস্ত্র ড্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বেশ দ্রুতই তীব্র রূপ নেয়।সংঘাতময় পরিস্থিতির মধ্যে ইসরায়েল দামেস্কসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার কারণ হিসেবে তারা দাবি করে, ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই এই অভিযান। তবে সিরিয়ার অধিকাংশ ড্রুজ নেতা বিদেশি হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন এবং দেশটির একীভূত রাষ্ট্র হিসেবে টিকে থাকার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক
দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করে বাস Read more

বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।শনিবার (১৩ ডিসেম্বর) Read more

চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫
চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন শাখা কৃষি অফিসে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন Read more

সাপাহারে পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ
সাপাহারে পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন 'সবার জন্য নিরাপদ পানি সরবরাহ' প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে নওগাঁ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন