সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে।বুধবার (১৮ মার্চ ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের নুরুল আমিনের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সে তার সহপাঠীদের সঙ্গে বাড়ির সামনে খেলার মাঠে খেলতে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে দুপুর ২টার দিকে খেলার মাঠে গিয়ে তাকে না পেয়ে আশপাশে তল্লাশি চালানো হয়। পরে বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে, নুরুল আমিনের ধান ক্ষেতে একটি শিশুর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল্লাহ আল মামুনের বলে শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।ঘটনার সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান এবং সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এসআই মনিরুল ইসলাম ও এসআই মোহন রায়সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। দোয়ারাবাজার থানার ওসি তদন্ত সামস উদ্দিন জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় শিশুটির মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দোয়ারাবাজার থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের
যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের

প্রতিদিন আমরা এমন কিছু কাজ করি যা আমরা স্বাভাবিক মনে করি। তবে কিছু ছোট্ট অভ্যাস যে শরীরের ক্ষতি করতে পারে, Read more

বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ ও গ্রেফতার দাবি 
শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ ও গ্রেফতার দাবি 

পটুয়াখালীর গলাচিপায় শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য হাসান সরদারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (০৫ Read more

তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে
তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে

তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন