কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমনের চাষ করা হয়েছে। ঝড়ো হাওয়ায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার কৃষক সুভাষ চন্দ্র জানান, তার ২২ শতাংশ জমির আমন ক্ষেত ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। বজরা ইউনিয়নে দামারহাট এলাকার জোবাইদুল ইসলাম, আবুল হোসেনসহ অনেক কৃষক জানান, তাদের এক বিঘা করে জমির ফসল ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে।গুনাইগাছ ইউনিয়নের মহিদেব এলাকার ধান চাষী রফিকুল ইসলাম জনান, তিনি ১০ বিঘা জমাতে আমন ধান লাগিয়েছে ফলন মোটামুটি ভালো হয়ে গত তিনদিনের ঝড় হাওয়ায় আধাপাঁকা ও থোরধানসহ তিন বিঘা জমির ধান পানিতে হেলে পড়েছে। একে ব্যাপক ক্ষতি হবে বলেন জানান তিনি।উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, ঝড় হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ হেক্টর। আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র তাণ্ডবে আটকে পড়া দুটি জাহাজ দেখতে এখন প্রতিদিন দূর-দূরান্ত Read more

হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ Read more

সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর
সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত Read more

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পা‌কিস্তা‌ন।  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্প‌তিবার (২৬ Read more

খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন