সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ছোট-বড় ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।  বৃহস্পতিবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে জব্দ করা হয়।  বিজিবি জানায়, বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারিরা গরুর চালান নিয়ে আসছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আশাউড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২২২/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুর নামক স্থান থেকে ৯টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০ টাকার বেশি। এ সময় বিজিবি উপস্থিত টের পেয়ে গরু রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। যার জন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।  এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে জাকারিয়া কাদির জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টা থেকে Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

তিনি বা তার পরিবারের কেউ আর আ.লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন
তিনি বা তার পরিবারের কেউ আর আ.লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন