গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর ও আশুলিয়া এলাকার শিল্পকারখানাগুলো একযোগে ছুটি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন কখনো স্থির, আবার কখনো ধীরগতিতে চলতে দেখা গেছে। এর মধ্যে হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হওয়ায় ঘরমুখো যাত্রীদের ভোগান্তি ও আতঙ্ক আরও বেড়েছে।মহাসড়কের চান্দনা বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর এবং কালিয়াকৈরের নবীনগর সড়কের বাড়ইপাড়া, জিরানীসহ আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের পর একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় তীব্র বাস সংকট দেখা দেয়। এই সুযোগে অনেক পরিবহন চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বৃষ্টির সময় অনেক যাত্রীকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর বাইপাস থেকে চন্দ্রা বাস টার্মিনাল এবং চন্দ্রা-নবীনগর সড়কের আশুলিয়ার বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুরের প্রায় ৪০ শতাংশ কারখানা দুপুরে ছুটি দেওয়ায় হঠাৎ সড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চন্দ্রা ফ্লাইওভারের নিচে অপেক্ষমাণ শ্রমিক চান মিয়া বলেন, “দুপুরে কারখানা ছুটি হওয়ার পরই রওনা হয়েছি। কিন্তু চন্দ্রা এলাকায় সিরাজগঞ্জগামী কোনো বাস পাচ্ছি না। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এর মধ্যে বৃষ্টি আর শিলাবৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছি।”শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে ধাপে ধাপে এসব কারখানা ছুটি দেওয়া হচ্ছে। বুধবার অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে এবং বৃহস্পতিবার আরও ৮৩৩টি কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে।এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, দুপুরের পর থেকে মহাসড়কে রিজার্ভ বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় চাপের সৃষ্টি হয়েছে। এছাড়া আকস্মিক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে যানবাহনের গতি ব্যাহত হচ্ছে। পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি
ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার কিছু পরেই Read more

মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনের অংশ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস
ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস

ইরান থেকে ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল Read more

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ
যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ

যশোরে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের বাথরুমের ময়লার ঝুড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মরদেহটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন