জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া তাহরিমার খোঁজ নিতে টঙ্গীর বাসায় এসে এ কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ‘কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যাক্তিদের চরিত্র হরনের চেষ্টা করছে।’ সুরভীর ঘটনাটিও তারই ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন তিনি।নাহিদ বলেন, ‘কয়েকটি মিডিয়া জুলাই গণ-অভ্যুত্থানের নেতাকর্মীর নামে সত্য-মিথ্যা যাচাই না করেই ঢালাওভাবে নেতিবাচক সংবাদ প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্য মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে।’হাদির হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্ববান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দলের মধ্যে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে।’এর আগে, সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজীর মামলায় সুরভীকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। পরে রিভিশন আবেদন করলে সন্ধ্যায় তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন আদালত।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন Read more

ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২
নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের Read more

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। Read more

পেছাল শিক্ষকদের শাহবাগ ব্লকেড কর্মসূচি
পেছাল শিক্ষকদের শাহবাগ ব্লকেড কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন সফলতার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন