বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়া জুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। কাউন্সিল জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। সেই হিসেবে শুক্রবার থেকে শাওয়াল মাস শুরু হবে এবং এদিনই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কারিগরি তথ্য বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন চাঁদের উদয়কাল, সূর্যাস্তের পর চাঁদের অবস্থান এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এর দৃশ্যমানতার সূক্ষ্ম হিসাব বিবেচনা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ইসলামী গবেষণা পরিষদের স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করেছে ফতোয়া কাউন্সিল। এর ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী ও স্থানীয় মুসলিমদের মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে দিনটি পালনের আহ্বান জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় হত্যাচেষ্টার মামলায় ইউপি সদস্য আটক
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় হত্যাচেষ্টার মামলায় ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে বেদম মারধর করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫ সেপ্টেম্বর সোমবার Read more

ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, Read more

রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন
রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে বন্যার পানিতে ডুবে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম স্থানীয় বাসিন্দা Read more

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস পড়ে নিহত ৩
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস পড়ে নিহত ৩

দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের টোঙ্গাতের মেইডস্টোন এলাকায় সেতু থেকে একটি মিনিবাস পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার Read more

পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত
পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা ঘরে তুলল সূর্যকুমার যাদবের Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন