চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করেন। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ ও সিআইডির সাব ইন্সপেক্টর আশরাফ বিশ্বাসের নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়।অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামের পিতা আজিজুল (২৮) ও তাঁর সহযোগী আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত সিয়ামকে উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণ হিসেবে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সিয়ামের মা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে এবং তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২
ইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণের সন্ধানে। Read more

ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে Read more

যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন
যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন

ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় Read more

গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া
গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা Read more

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালত চার আসামির Read more

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।আজ বুধবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন