বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাজের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দীন। তিনি বলেন, এ ক্ষেত্রে ছাত্রদলসহ সকল সংগঠনকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।সোমবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।এ সময় উপাচার্য বলেন, আমরা সত্যিকারভাবে সবার অভিভাবক হওয়ার চেষ্টা করব। এখানে সবাই আমার সন্তান, কেউই আমার বৈমাত্রেয় সন্তান নয়।তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং এখানে রাজনীতি থাকবে, কিন্তু কারো ওপর আমরা হস্তক্ষেপ করব না। অভিভাবক হিসেবে সবার আশ্রয়স্থল হওয়ার চেষ্টা করব। এতে সবাই এখানে আস্থা পাবে এবং আমরা একটি কাজের পরিবেশ তৈরি করতে পারব।আমাদের কেউ নষ্ট করবেন না উল্লেখ করে উপাচার্য আরও বলেন, আমার একটি রাজনৈতিক মতাদর্শ আছে। সাবেক ভিসি মিজানুর রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সামনে আমি সেটি বলেছি। তিনি আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, ছবি তুললে আমার জন্য কাল হবে।জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরানুল হক বলেন, আগে ভাইস চ্যান্সেলর পদ ঘোষণার সময় আমি রইস স্যারের পাশে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘তুমি তোমার মতো যাও।’ পরে আবার ফিরে এসে বলেছিলেন, ‘এই জগন্নাথ আমার, এই জগন্নাথের মাটি আমার।’এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, দিন-রাত পরিশ্রম করে আমরা স্যারকে আমাদের মধ্যে ভিসি হিসেবে পেয়েছি। ২০০৮ সালে ‘মাইনাস টু ফর্মুলা’র মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি, আমরাও তা হতে দেব না।সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) Read more

অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more

পাকুন্দিয়ায় খাল খনন ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
পাকুন্দিয়ায় খাল খনন ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম Read more

বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল
বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। আগামীকাল এই ছুটি শেষ হবে। ক্লাস ও Read more

সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক
সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন