কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে। এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে।তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খননের অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকাল ৮টায় কর্মসূচির উদ্বোধন করা হয়। খননকাজ চলাকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কাজে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আজিজুল হাকিম মীর জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে তারা কর্মসূচি শুরু করেন। এসময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষের উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম মেম্বার, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীন ডাক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার, ৭ং ওয়ার্ড বিএনপি সভাপতি খুর্শীদ উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে এনিয়ে আমাদের কর্মসূচি বাধা সম্মুখীন হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।খাল খনন কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খাল খনন একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এটি বাস্তবায়নের সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে তাদের কয়েকজন কর্মী আহত হন।এ বিষয়ে অভিযুক্ত এগারসিন্দুর ইউনিয়নের ৭ং ওয়ার্ড বিএনপি সভাপতি খুর্শীদ উদ্দিন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল আলম বলেন, এই খাল সরকারিভাবে খনন করার জন্য আমরা স্থানীয় এমপি জালাল উদ্দিনে কাছে আবেদনপত্র জমা দিয়েছিলাম। যারা এই কাজ করতেছে তারা নিজেদের জমি বাঁচানোর মামুনকে ১০ লাখ টাকা দিয়েছে ছোট করে নামমাত্র পরিস্কার করতেছে ও ফটো তোলার জন্য এই কাজ করতেছে। আমরা হমালা করিনি, আমরা দেখতে গিয়েছিলাম তারাই আমাদের উপরেই হামলা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এক পক্ষ খাল পরিষ্কার করতে এলে অন্য পক্ষ বাধা দেয়—এ থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, খাল পরিষ্কার কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যায়। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত কর্মসূচি চলমান থাকতে পারে।এ বিষয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমার কোনো লোকজন এখানে নাই। এই খাল খনন না বোধহয় খাল পরিষ্কার করতেছে এই বিষয়টি প্রশাসনও জানে না আমিও জানি না। মানে আমার কোনো লোকজন নাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস
রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস

ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোর Read more

বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা প্লেনে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে দ্বিতীয় দফায় তাকে আর্থিক Read more

ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে গিয়ে বিপাকে এমপি প্রার্থী
ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে গিয়ে বিপাকে এমপি প্রার্থী

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। আজ বুধবার (১৭ Read more

আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব
আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে Read more

ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ
ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে Read more

নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন