শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় প্রেমিকা সুমি আক্তারকে (৩৫) ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আটক প্রেমিক যুবক মো. রাকিব শেখ (৩৫) সিরাজদিখান থানা পুলিশের হেফাজতে রয়েছে।এ ঘটনায় সুমির চাচা শশুর আব্দুর রউফ সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছাতিয়ানতলী গ্রামের যুবক রাকিব ও সৌদি প্রবাসীর স্ত্রী সুমির মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ওই প্রেমিক ও প্রেমিকা একটি নির্জন স্থানের ঘরে কথাবার্তা বলছিলেন। এক পর্যায়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে প্রেমিকা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক যুবক রাকিব তার প্রেমিকাকে ছুরিকাঘাত করে। এ সময় প্রেমিকার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাৎক্ষণিক প্রেমিক যুবককে আটক করে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এছাড়া ছুরিকাহত অবস্থায় প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত রিকশাচালক হত্যা মামলার মূল আসামি রমজান আলী (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী বোয়ালিয়া মধ্যপাড়া এলাকার Read more

লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।ইরানের আধা-সরকারি Read more

উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে খিরা ও আলুর হাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতির Read more

‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’
‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন—এমন কথা তিনি কোথাও বলেননি বলে Read more

দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন