আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, এবারের নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবে এবং তারা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে।তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের দিন আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে।একটি গণমাধ্যম সংস্থাকে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।ডিজি সাজ্জাদ মাহমুদ উল্লেখ করেন, এবারের নির্বাচনে প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানো হচ্ছে এবং তারা সদরদপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবে, যার ফলে নিরপেক্ষ দায়িত্ব পালনের নিশ্চয়তা থাকবে।তিনি আরও জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করছে। এই পদ্ধতিতে প্রতিটি সদস্যের যাবতীয় তথ্য—যেমন এনআইডি নম্বর, কিউআর কোড ও কর্মতথ্য—সফটওয়্যারে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে দায়িত্ব পালনের দক্ষতা, অবস্থান ও আচরণ সবকিছু রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হবে।মহাপরিচালক বলেন, গত বছরের ৬ আগস্ট থেকে প্রতিটি আনসার সদস্যকে মৌলিক বিভিন্ন প্রশিক্ষণ, যেমন—লিডারশিপ ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং এবং ইয়ুথ লিডারশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত এই মৌলিক প্রশিক্ষণ চলমান থাকবে। নির্বাচনের তফশিল ঘোষণা হলে দুই বা তিন দিনের রিফ্রেশার ট্রেনিং করানো হবে, যেখানে আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং যোগাযোগের কৌশল শেখানো হবে।তিনি আরও জানান, ঢাকা ও তার আশপাশের এলাকা, যেমন—নারায়ণগঞ্জ, গাজীপুর, এমনকি কুমিল্লা ও টাঙ্গাইলের মতো এলাকায় বেশি সংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনের চেয়ে বেশি সদস্য রাখা হয়েছে, যাতে ঢাকা ও চট্টগ্রামের মতো মেগাসিটিতেও তাদের কাজে লাগানো যায়। গত বছর ১ লাখ ২০ হাজার সদস্যের প্রশিক্ষণ শেষ হয়েছে বলে ডিজি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল Read more

৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

যশোরে গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি (৪০) নামে এক যুবক আটক করেছে Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ১৩১ পৃষ্ঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন