ইরানে এক নবজাতক শিশুসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দেশটির আরাক শহরের কাছে একটি গ্রামীণ বাড়িতে ভোরে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তিন দিনের এক শিশু, তার মা, দুই বছরের বোন এবং দাদি নিহত হয়েছেন।বাহিনীটি এ ঘটনাকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে, এতে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্মমতা’ আবারও প্রমাণিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব নেতাদের নীরবতারও সমালোচনা করা হয়েছে।আইআরজিসি সতর্ক করে বলেছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রতিশোধের মুখোমুখি হতে হবে।এর আগে যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনাও উল্লেখ করা হয়। সে হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়েছিল।আইআরজিসি বলেছে, এসব ঘটনার পরও তারা আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে।সূত্র : প্রেস টিভিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

ভিক্ষার থালায় সর্বনাশের ছক
ভিক্ষার থালায় সর্বনাশের ছক

তারা দরজায় আসে ভিক্ষা চাইতে, মুখে করুণ সুর। ‘মা, একটু পানি দেবেন?’ কেউ হাত ধোয়, কেউ শৌচাগারে যেতে চায়। আর Read more

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর Read more

উখিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
উখিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার ৩৪-বিজিবির সদস্যরা। এ সময় তাদের হাতে Read more

শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি
শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। তবে ছবিটি বানোয়াট ও Read more

বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় হত্যাচেষ্টার মামলায় ইউপি সদস্য আটক
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় হত্যাচেষ্টার মামলায় ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে বেদম মারধর করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫ সেপ্টেম্বর সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন