যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আক্তারুলকে আটক করে।বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রি করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আক্তারুলকে আটক করা হয়।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার অস্ত্র ও গুলিসহ একজন আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ
সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ

চলতি দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম আলেক্সান্ডার ইসাক। পর্তুগিজ তারকা দিয়েগো জোতার মৃত্যুর পর নিজেদের আক্রমণভাগকে শক্তিশালী করতে নিউক্যাসল ইউনাইটেডের Read more

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক Read more

সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, সুষ্ঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন