নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কারখানার অ্যাকাউন্ট অফিসার সিবাদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিবাদুল ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকালে বনপাড়া এলাকায় অবস্থিত বনলতা রি-ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।কারখানার জিএম কামরুল ইসলাম জানান, নাটোর-বনপাড়া মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ওই দুর্ঘটনার দায় বনলতা রি-ফ্যাক্টরির ওপর চাপিয়ে দিয়ে কয়েকজন ব্যক্তি কারখানায় এসে মোটা অংকের চাঁদা দাবি করে। কারখানা কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে তারা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্মচারীদের ওপর হামলা করে। এতে সিবাদুল ইসলামসহ চারজন আহত হন।হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সুমন চন্দ্র দাস বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার) বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে। চলছে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল।৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও Read more

তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার
তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বি এম আব্দুস সাত্তারকে তার একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির Read more

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক Read more

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

মহাসড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ
মহাসড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ

বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ—সোনামসজিদ মহাসড়ক। এ সড়কটি ৬ দশমিক ২ মিটার থেকে উন্নীত করা হচ্ছে Read more

হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন