সৌদি আরবে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করা হবে।সোমবার (১৬ মার্চ) জারি করা এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন।যদি বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ খালি চোখে বা দুরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য তা জানাতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলোর সহায়তাও নেওয়া যেতে পারে।বিবৃতিতে বলা হয়, ‘যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টিতে গুরুত্ব দেন এবং এ উদ্দেশ্যে নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিগুলোর সঙ্গে যুক্ত হন।’দেশজুড়ে বিভিন্ন উঁচু স্থানে বুধবার সূর্যাস্তের সময় সরকারি চাঁদ দেখা কমিটিগুলো বৈঠকে বসবে বলে জানা গেছে। সব সাক্ষ্য যাচাই-বাছাই শেষে ঈদুল ফিতর শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।সূত্র: গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে Read more

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস পারস্পরিক শ্রদ্ধাবোধ: রাজা চার্লস
যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস পারস্পরিক শ্রদ্ধাবোধ: রাজা চার্লস

কানাডার পার্লামেন্টে দেওয়া ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পরিক শ্রদ্ধা এবং এর ভিত্তি Read more

নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো তো Read more

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম

গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন ফ্লোটিলার জাহাজ ও যাত্রীদের আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং Read more

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন