কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে কলেজ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তৌফিকুর রহমান তরঙ্গ, আরাফাত আহমেদ রূপন, প্রীতম ঘোষ, সাজিদুর রহমান সেবিব ও ফারিহা আনজুম অর্পি প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘শুধু ভালো ফল নয়, একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে’।অনুষ্ঠানে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুটেক্স, শাবিপ্রবিসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।আলোচনা সভা শেষে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেল পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেল পাকিস্তান

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে জাতিসংঘ নিরাপত্তা Read more

গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস
গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস Read more

গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ বছরে ‘সময়ের কণ্ঠস্বর’
গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ বছরে ‘সময়ের কণ্ঠস্বর’

দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা ঘটিয়ে ২০১৩ সালের ১৪ জুন 'প্রজন্মের সংবাদমাধ্যম' স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে Read more

ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে দুই বন্ধুর পরকীয়া, রাতে দুই বন্ধু ধরা
প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে দুই বন্ধুর পরকীয়া, রাতে দুই বন্ধু ধরা

একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। পরে Read more

জন্মদিনে ‘আইডলের’ রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
জন্মদিনে ‘আইডলের’ রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

জন্মদিনের রাতে নিজের ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন