পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির গাজীর বাড়ির পাশের নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।গত ১৪ মার্চ বেলা ১১টার দিকে আমখোলা বাজার সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে টমটম নিয়ে তরমুজ ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন। তবে এ ঘটনায় দুইদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।এ বিষয়ে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দেশব্যাপী তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে Read more

ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন
ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন

কারবালায় ‘বিষাদ সিন্ধু’র তীরে প্রায় সাড়ে তেরোশো বছর আগে যে যুদ্ধে ইমাম হোসাইন ও তার সঙ্গীসাথীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, Read more

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১২ Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে Read more

পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত
পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা ঘরে তুলল সূর্যকুমার যাদবের Read more

পাওনা টাকার জন্য মারধর, মরদেহ নিয়ে দোকানের সামনে অবস্থান
পাওনা টাকার জন্য মারধর, মরদেহ নিয়ে দোকানের সামনে অবস্থান

ঠাকুরগাঁওয়ে বিচারের দাবি নিয়ে কাপড় দোকানের সামনে ললিত বনিক (৪০) নামে এক স্বর্ণের কারিগড়ের মরদেহ রেখে অবস্থান নিয়েছে পরিবার। ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন