দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পরীক্ষার ফি হ্রাসের প্রাথমিক সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট শাখার প্রধানরা। শিক্ষার্থীদের প্রতিনিধি দলও বৈঠকে অংশ নেয় এবং তাদের প্রস্তাব তুলে ধরে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার ফি কমানোর দাবিতে লিখিত অভিযোগ ও প্রস্তাব আসছিল। সেই প্রস্তাব পর্যালোচনা করেই ফি হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে।এক কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।তবে চলমান পরীক্ষার ফি এই সিদ্ধান্তের আওতায় আসবে না। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ফি অপরিবর্তিত থাকবে। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং পরবর্তী সব পরীক্ষায়।বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে এবং তাদের পড়াশোনায় উৎসাহ বাড়াবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। তাদের হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং Read more

ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান রয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে Read more

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিরাহর সূত্র দিয়ে Read more

ঢাকায় কমবে দিনের তাপমাত্রা
ঢাকায় কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও Read more

আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন
আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন

১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে অবাঙ্গালী বিহারীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন