মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়।রবিবার (১৫ মার্চ) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ আলোচনার ধরণ সম্পর্কে বিস্তারিত না জানালেও ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয় না তারা এখনো (চুক্তির জন্য) প্রস্তুত। তবে তারা খুব কাছাকাছি পৌঁছেছে।’তিনি আরও দাবি করেন, ইরান বর্তমানে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তবে তিনি নিজেই চুক্তির বিষয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এখনই কোনো চুক্তি করতে চাই কি না। কারণ প্রথমত, আপনি কার সঙ্গে কথা বলছেন সেটাই নিশ্চিত নয়; তাদের অধিকাংশ নেতৃত্বই তো নিহত হয়েছে।’ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি তা অস্বীকার করেছেন। সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না। যখন তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম।’আরাগচি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। তিনি দাবি করেন, ইরান যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী এবং তারা কেবল তাদের জনগণকে রক্ষা করছে।প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। নেতৃত্বের এই বিশাল শূন্যতার মাঝেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটে অস্থিরতা বিরাজ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব
ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব

পবিত্র ওমরাহ পালন  করতে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা সৌদি আরব যান। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা নিয়ে Read more

ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সাত দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি Read more

আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু বেশি কিন্তু ক্রেতা কম। ছোট ও মাঝারি সাইজের Read more

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষকে অব্যাহতি
নোয়াখালীতে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষকে অব্যাহতি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বেলা Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

জেলার কামারখন্দে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন