চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে যানবাহনের উপচে পড়া ভিড়ের কারণে পিএবি সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবার গাড়িগুলো।সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার ‘শরাফত এন্ড ব্রাদার্স’ নামের একটি পেট্রোল পাম্পের সামনে এই পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয়দের ভাষ্যমতে, তেল সংকটের অজুহাতে পাম্পগুলো তেল দিচ্ছে না অথবা দিলেও তা পরিমাণে অত্যন্ত কম। এ কারণে একসঙ্গে বিপুলসংখ্যক যানবাহন পাম্পে ভিড় করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নিতে আসা গাড়ির দীর্ঘ সারি মূল সড়কে ছড়িয়ে পড়লে যান চলাচল ধীর হয়ে পড়ে। একপর্যায়ে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি এলাকায় যানজট ছড়িয়ে পড়ে এবং সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।আকিবুর রহমান নামের এক সিএনজিযাত্রী বলেন, ‘বন্ধুদের নিয়ে শহরে যাচ্ছি। হঠাৎ সব গাড়ি তেল নিতে আসায় রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। আমরা প্রায় আধা ঘণ্টা ধরে এক জায়গায় আটকে ছিলাম, গাড়ি একদমই চলছিল না।’আনোয়ারাগামী আরেক যাত্রী তাকিমুল ইসলাম জিশাদ বলেন, ‘জরুরি কাজে যাচ্ছিলাম। কিন্তু পাম্পে তেলের সংকটকে কেন্দ্র করে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।’বাঁশখালীর গুনাগরী থেকে আসা এক অ্যাম্বুলেন্স চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা তেল নিতে পুরো সড়কে জটলা তৈরি করে ফেলেছে। ফলে মুমূর্ষু রোগী নিয়ে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে। জরুরি যানবাহনের জন্য তারা আলাদা কোনো ব্যবস্থা রাখেনি।’সিইউএফএল থেকে আসা এক ট্রাক চালকের মতে, তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় চালকেরা সুযোগ পেলেই একসঙ্গে পাম্পে ছুটছেন, যার ফলে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।জানা গেছে, পরবর্তীতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ধীরে ধীরে যানজট কমতে শুরু করে।কর্ণফুলী থানার ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) আবু বাকার সায়েদ বলেন, ‘পাম্প এলাকায় অতিরিক্ত যানবাহন প্রবেশের কারণে সাময়িক যানজট তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা
উল্লাপাড়ায়  বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে Read more

‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার
‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক Read more

ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার Read more

হোমনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ
হোমনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ

কুমিল্লার হোমনায় প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন