নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি চলাকালীন বিরতির সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই হট্টগোল হয়।দ্বৈত নাগরিকত্ব নিয়ে উপস্থিত সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চান ইসি। এ সময় তারা ব্যাখ্যাও দিতে থাকেন। ব্যাখ্যা গ্রহণের শেষ দিকে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন। সিইসির নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।এ জটলার মধ্যে উপস্থিত থাকা ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত বিরোধীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন (দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানি ছিল)।এ সময় অন্য এক আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি, আব্দুল মিন্টুর ক্ষোভ প্রকাশ নিয়ে আপত্তি তোলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।এ সময় আব্দুল আউয়াল মিন্টুকে আইনজীবীরা সরিয়ে নিলে ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও
ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও

ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা Read more

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো হামলার হুমকি ট্রাম্পের
হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো হামলার হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ
ওসমান হাদি গুলিবিদ্ধ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন Read more

৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ
খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়ির রামগড় যৌথখামার নামক এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন